ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের প্রধান দল বিএনপির সুর ধরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ করে নি শরিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট। (আরও তথ্যসহ ২)
সোমবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে দুটি দলের প্রতিনিধিরা এসে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ সংক্রান্ত চিঠিতে বলেছে বর্তমান অবস্থায় সংলাপ ফলপ্রসূ হবে না এবং তা হবে অপ্রয়োজনীয় কালক্ষেপণ।
এর আগে রোববার নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত সংলাপে যায়নি বিএনপি।
সোমবার দুপুর ২টায় জামায়াতের সঙ্গে এবং বেলা সাড়ে ১১টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা ছিল। এই দুটি দলই সংলাপে না এসে পৃথক চিঠিতে আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ স্বাক্ষরিত চিঠিতে জামায়াত তাদের অবস্থান তুলে ধরেছে।
চিঠি জমা দেওয়ার পর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করা হয়েছে। ইতোমধ্যে আদালত রুল নিশি জারি করেছে। এই অবস্থায় জামায়াত নির্বাচনী আইন ও বিধি নিয়ে আলোচনা করতে চায় না। আমরা চিঠি দিয়ে দলের অবস্থান জানিয়ে দিয়েছি।"
গত বছর সেপ্টেম্বর ও এ বছরের ফেব্র"য়ারিতে অনুষ্ঠিত ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর দুই দফা সংলাপে জামায়াত ও ইসলামী ঐক্যজোট অংশ নিয়েছিল।
সংলাপে যোগ দেওয়ার জন্য ইসি বিএনপিকে আবার চিঠি দিয়েছে। জামায়াত ও ঐক্যজোটকে একইভাবে আবার চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে ইসি এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "না, তার আর প্রয়োজন হবে না। কারণ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের কিছু ধারার বিরুদ্ধে তারা আদালতে রিট করেছে। বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় তারা সংলাপে অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন। এক্ষেত্রে আমাদের করার কিছু নেই।"
আলী আহসান মোহাম
bdnews24