২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের অনশনে জিল্লুর: হাসিনা নাই তো নির্বাচন নাই

শেখ হাসিনার মুক্তি ও তার সুচিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে পাঠানোর দাবিতে আওয়ামী লীগ সোমবার দিনব্যাপী গণঅনশন কর্মসূচি পালন করেছে। রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি ও তার সুচিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে পাঠানোর দাবিতে আওয়ামী লীগ সোমবার দিনব্যাপী গণঅনশন কর্মসূচি পালন করেছে। রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ধানমণ্ডির কার্যালয়ে ফলের রস খাইয়ে নেতা-কর্মীদের অনশন ভাঙান। এর আগে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "শেখ হাসিনা নাই। নির্বাচন নাই।" তিনি বলেন, "শেখ হাসিনার মুক্তির জন্য আমরা এই অবস্থানে এসেছি। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় না হলে কী হবে তা জনগণই ঠিক করবে। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।" নির্বাচনী আসন পুনঃনির্ধারণের বিষয়ে তিনি বলেন, "তারা (নির্বাচন কমিশন) যা করছে তাই করবে, আমাদের কথা শুনবে না। তা হলে সংলাপ কিসের জন্য? এ অবস্থা চলতে থাকলে সংঘাত অনিবার্য।" সকাল দশটা থেকে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ও বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতীকি অনশন কর্মসূচি শুরু হয়। বিকেল চারটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর শাখার নেতাকর্মীদের অনশন ভাঙান দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু। এসময় সেখানে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ দলের অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। মহানগর আওয়ামী লীগ অনশন ভাঙার পর দলীয় নেতারা যুবলীগ ও সেচ্ছাসেবক লীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা