২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায়ই নির্বাচন চান এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জরুরি অবস্থার মধ্যেই নির্বাচন দাবি করে বলেছেন, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হলে তা স্বচ্ছ হবে। বুধবার সকালে দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সভাপতিমন্ডলীর বৈঠক শুরুর আগে এরশাদ সাংবাদিকদের বলেন, "আমরা চাই জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হোক। কারণ, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন না হলে জেলে আটক থাকা রাজনীতিবিদরা বেরিয়ে আসবেন এবং ভোটে আবার টাকার খেলা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 06:35 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জরুরি অবস্থার মধ্যেই নির্বাচন দাবি করে বলেছেন, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হলে তা স্বচ্ছ হবে। বুধবার সকালে দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সভাপতিমন্ডলীর বৈঠক শুরুর আগে এরশাদ সাংবাদিকদের বলেন, "আমরা চাই জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হোক। কারণ, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন না হলে জেলে আটক থাকা রাজনীতিবিদরা বেরিয়ে আসবেন এবং ভোটে আবার টাকার খেলা হবে।" প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন এরশাদ। তিনি বলেন, "আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই আওয়ামী লীগ বা বিএনপি নির্বাচনে না গেলেও আমরা অংশ নেব। " নির্বাচনের ব্যাপারে তারা নতুন জোট গড়ার ব্যাপারে আলোচনা করছেন বলে এক প্রশ্নের উত্তরে এরশাদ জানান। এরশাদ আশা প্রকাশ করেন, ২০০৮ এ ভোটার তালিকার কাজ শেষ হওয়ার পর প্রথমে উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচন হবে। এরপর ২০০৯ এর শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবারে সভাপতিমন্ডলীর সদস্যদের বৈঠকে উপজেলা নির্র্বাচনের জন্য জাপার প্রার্থী ঠিক করা নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান। বৈঠকে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমন্ডলীর সদস্য রওশন এরশাদ, জিয়াউদ্দিন বাবলু, আবু হোসেন বাবলা, এহসান আলম, মশিউর রহমান রাঙা, গোলাম মসীহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফ/এসকে/১২১৯ঘ.