২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দেলোয়ারপন্থী' অংশের সঙ্গে ইসির আলোচনা শুরু

বিএনপির 'দেলোয়ারপন্থী' অংশের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আলোচনা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর শুরু হয়েছে। স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী এ প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন। মহাসচিব পদবী উল্লেখ করে চিঠি না দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কমিশনের সঙ্গে এই 'সৌজন্য সাক্ষাতে' অংশ নিচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 06:58 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির 'দেলোয়ারপন্থী' অংশের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আলোচনা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর শুরু হয়েছে। স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী এ প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন। মহাসচিব পদবী উল্লেখ করে চিঠি না দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কমিশনের সঙ্গে এই 'সৌজন্য সাক্ষাতে' অংশ নিচ্ছেন না। তার পক্ষে চৌধুরী তানভীর আহমেদ ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আলোচনায় আসা প্রতিনিধি দলের সদস্য যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সৌজন্য সাক্ষাতে এসেছি। আমরাই খালেদা জিয়ার নেতৃত্বাধীন মূলধারার বিএনপির প্রতিনিধিত্ব করছি।'' এর আগে সকালে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির 'সংস্কারপন্থী' অংশের চার সদস্যের প্রতিনিধিদল ইসি'র সঙ্গে প্রায় ঘন্টাব্যাপী আলোচনা করে। শেরে বাংলা নগরে ইসির কার্যালয়ে চলমান আলোচনায় খোন্দকার দেলোয়ারপন্থী অংশের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন আর এ গনি, আ স ম হান্নান শাহ, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মোহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, আবদুল মোমিন খোকা, শামসুজ্জামান দুদু, খায়রুল কবীর খোকন, নাসিরউদ্দিন অসীম, নওশাদ জমির প্রমুখ। বৈঠকে কমিশনের পক্ষে আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা, কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এসকে/১২৪৭ঘ.