২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৫শে মার্চ সেক্টর কমাণ্ডারস ফোরামের ব্ল্যাক আউট কর্মসূচি

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আগামী ২৫ মার্চ দেশব্যাপী রাত ১২টায় এক মিনিট 'ব্ল্যাক আউট' কর্মসূচি পালন করবে মুক্তিযুদ্ধে অঞ্চলভিত্তিক সামরিক নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার এই কর্মসূচির ঘোষণা দেন। একই সঙ্গে তিনি আগামী ১৫ মার্চ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সমাবেশ করারও কর্মসূচি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আগামী ২৫ মার্চ দেশব্যাপী রাত ১২টায় এক মিনিট 'ব্ল্যাক আউট' কর্মসূচি পালন করবে মুক্তিযুদ্ধে অঞ্চলভিত্তিক সামরিক নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার এই কর্মসূচির ঘোষণা দেন। একই সঙ্গে তিনি আগামী ১৫ মার্চ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সমাবেশ করারও কর্মসূচি দেন। মহাখালীর রাওয়া ক্লাবের ওই মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীরোত্তম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীরোত্তম, অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আব ু ওসমান চৌধুরী, সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হারুন-অর রশীদ বীর প্রতীক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মাসুদুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ডি আহসান, ডা. এম সারোয়ার আলী, ড. এম এ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এ কে খন্দকার যুদ্ধাপরাধীদের বিচারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন,'' তাদের বিচার এ সরকারকেই করতে হবে। বিচার না করতে পারার কারণেই এ দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।'' তিনি বলেন, " ২৫ মার্চ কাল রাতে আমরা সারাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করব। সারাদেশ সেই সময়ে স্তব্ধ ও অন্ধকারাচ্ছন্ন থাকবে। একমিনিটের জন্য দেশবাসী যে যেখানে থাকবেন ওই কর্মসূচি পালন করতে সবাইকে আমরা আহবান জানাচ্ছি।" তখনকার পূর্ব পাকিস্তানের বাঙালিদের স্বাধিকারের দাবিকে দমন করতে পাকিস্তানের সামরিক জান্তা ঢাকা ও বিভিন্নস্থানে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে 'অপারেশন সার্চলাইট' নামে এক হত্যাযজ্ঞ চালায়। এজন্য এ রাত ২৫শে মার্চের 'কালরাত্রি' হিসেবে কুখ্যাত হয়ে আছে। এ কে খন্দকার প্রশ্ন তোলেন,' প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ও সেনা প্রধান যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করলেও বিচার প্রক্রিয়া শুরু করতে সরকারের বাধা কোথায় ?" সাবেক সেনা প্রধান হারুন অর রশীদ বলেন, '' একটিমাত্র দল যুদ্ধাপরাধীর কথা বললে বিরোধিতা করে। তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। দেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, সেসব চিহ্নিত ব্যক্তিদের আসন্ন নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এসকে/১৬০৫ঘ.