ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শর্ত প্রত্যাহার না করলে খোন্দকার দেলোয়ারের সঙ্গে কোনও ঐক্য হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমান। তবে দলের দুই অংশের ঐক্যের বিষয়ে তিনি এখনও আশাবাদী। (আরও তথ্যসহ ২)
রোববার বিএনপির সংস্কাপন্থী অংশ হিসেবে পরিচিত অংশটির বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, "বিএনপির স্থায়ী কমিটির গত ২৯ অক্টোবরের সিদ্ধান্ত বাতিল করা হবে না। খোন্দকার দেলোয়ার বৈঠক বাতিলের যে শর্ত দিয়েছেন, তা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে তার সঙ্গে ঐক্য হবে না।"
ঐক্যের বিষয়ে কারাগার থেকে আইনজীবীর মাধ্যমে পাঠানো খালেদা জিয়ার বার্তা সমর্থন করে সাইফুর রহমান বলেন, "যে লোক তার নেত্রীর কথা বিশ্বাস করে না তার সঙ্গে কীভাবে ঐক্য হবে? তবে আমরা এখনও ঐক্যের বিষয়ে আশাবাদী।"
সাইফুর রহমানের গুলশানের বাসায় রোববার সকাল ১১টায় বৈঠক শুরু করে 'সংস্কারপন্থীরা'। দুপুর দেড়টায় শেষ হয় ওই বৈঠক।
বৈঠকে দলের ঐক্য, সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচন কমিশনের পাঠানো চিঠির বিরুদ্ধে হাইকোর্টে করা রিট নিয়ে আলোচনা হয়। তবে শনিবার খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার দলের ঐক্য সর্ম্পকে যে শর্ত দিয়েছেন সে বিষয়টিই বৈঠকে অগ্রাধিকার পায়।
বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "বিএনপির ঐক্য ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে ওই বৈঠক ডাকা হয়।"
বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতা জানান, স্থায়ী কমিটির গত ২৯ অক্টোবরের বৈঠককে 'অবৈধ' অভিহিত করে সে বৈঠকের সিদ্ধান্ত বহাল রেখে ঐক্য সম্ভব নয় বলে খোন্দকার দেলোয়ার শনিবার যে বক্তব্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই এ বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকের পর দলের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, কোনো শর্ত দিয়ে ঐক্য হতে পারে না। কে থাকবেন আর কে থাকবেন না
bdnews24