ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বিএনপি সাংসদ অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে শুক্রবার সকালে পুলিশ গ্রেপ্তার
করেছে।
সকাল সাড়ে ৮টায় লালমাটিয়ায় লাকি অ্যাপার্টমেন্টের বাসা থেকে আলালকে গ্রেপ্তার
করা হয়। এ ব্যাপারে বরিশাল ২ আসনের সাবেক সাংসদ আলালের সহকারী জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, '' স্যার বাসায় ছিলেন। সকালে একজন কর্মকর্তাসহ সাদা পোষাকের পুলিশ এসে তাঁকে নিয়ে যান।''
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,'' জরুরি বিধিমালার ১৬/২ ধারা ভঙ্গের অভিযোগে একটি মামলায় মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলাটি ফতুল্লা থানার।''
প্রসঙ্গত, গত বছরের ৭ নভেম্বর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের দলীয় কর্মসূচির পর সাবেক সেনা প্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান খোন্দকার দেলোয়ারপন্থীদের হাতে নাজেহাল হওয়া সংক্রান্ত জরুরি বিধিমালা ভঙ্গের আরও একটি মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও আসামী রয়েছেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদকও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১০৪৭ঘ.
bdnews24