২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগ ক্ষমতায় গেলে রংপুর হবে নতুন বিভাগ

নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে রংপুরকে নতুন বিভাগ ঘোষণা করবে আওয়ামী লীগ। শুক্রবার ঘোষিত নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ প্রতিশ্র"তি দেন। সকালে রাজধানীর হোটেল শেরাটনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 07:47 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে রংপুরকে নতুন বিভাগ ঘোষণা করবে আওয়ামী লীগ। শুক্রবার ঘোষিত নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ প্রতিশ্র"তি দেন। সকালে রাজধানীর হোটেল শেরাটনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারে অগ্রাধিকার পাওয়া পাঁচ বিষয়ের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন উপ দফা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "রংপুরে নতুন বিভাগ গঠন করা হবে।" হাসিনার এ প্রতিশ্র"তিকে একটি ইতিবাচক অঙ্গীকার হিসেবে দেখছেন রংপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফুর রহমান। শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রংপুরে বিভাগ হওয়া উচিত। আটটি জেলা নিয়ে বৃহত্তর রংপুর একটি বিশাল এলাকা। এখানকার মানুষও দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/১৩৩৫ ঘ.