২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমদিনে বিএনপির প্রায় দেড় হাজার মনোনয়ন ফরম বিক্রি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী প্রায় দেড় হাজার নেতা-নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফরম বিক্রি শুরু হয়। বুধবার পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়া চলবে। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ রাত সাড়ে নয়টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তখন পর্যন্ত প্রায় দেড় হাজার ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ৭০টির মতো জমাও পড়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী প্রায় দেড় হাজার নেতা-নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফরম বিক্রি শুরু হয়। বুধবার পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়া চলবে। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ রাত সাড়ে নয়টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তখন পর্যন্ত প্রায় দেড় হাজার ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ৭০টির মতো জমাও পড়েছে । বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের এক হাজার টাকা দিয়ে ফরম কিনতে হচ্ছে। এছাড়া জমা দেওয়ার সময় অফেরতযোগ্য আরও ২০ হাজার টাকা করে দিতে হবে। ফরমের সঙ্গে একটি হলফনামাও দিতে হচ্ছে মনোনয়ন প্রার্থীদের। সংসদের ৩০০ আসনের মধ্যে ২৬৩ আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করছে। ২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনে চারদলীয় জোটের অন্য শরিকদের ছেড়ে দেওয়া ৩৭টি আসনে মনোনয়ন ফরম বিক্রি প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়েছে। ফরম বিক্রির জন্য কেন্দ্রীয় কার্যালয়ে ছয়টি বিভাগের জন্য ছয়টি বুথ খোলা হয়েছে। এসব বুথে খবর নিয়ে জানা গেছে, এ পর্যন্ত ঢাকা বিভাগে ৭০০টি, খুলনা ১১৪, বরিশাল ১২০, চট্টগ্রাম ৩৫০, সিলেট ৩৮ ও রাজশাহী বিভাগীয় বুথ থেকে ২৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। বুধবার পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। পরদিন থেকে শুরু হবে সাক্ষাৎকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২২১৩ঘ.