২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ অক্টোবর সরকার-আ. লীগ ফের সংলাপ

আওয়ামী লীগের সঙ্গে সরকার আগামী ২৩ অক্টোবর আবারও সংলাপে বসছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৩ অক্টোবর দুপুর আড়াইটায় সরকারের সঙ্গে সংলাপের সময় ঠিক করা হয়েছে।" প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপ হওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সঙ্গে সরকার আগামী ২৩ অক্টোবর আবারও সংলাপে বসছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৩ অক্টোবর দুপুর আড়াইটায় সরকারের সঙ্গে সংলাপের সময় ঠিক করা হয়েছে।" প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংলাপ হওয়ার কথা। এর আগে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত শনিবার সাংবাদিকদের বলেছিলেন, "আওয়ামী লীগ সরকারের সঙ্গে আরেক দফা সংলাপে বসবে। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।" আশরাফুল জানিয়েছিলেন, এবারের সংলাপে জরুরি অবস্থা প্রত্যাহার, শেখ হাসিনার স্থায়ী মুক্তি, উপজেলা নির্বাচন পেছানো, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ঘোষিত সময়ে নির্বাচন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে করণীয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সোমবার শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবারের (২৩ অক্টোবর) মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে আরেক দফা সংলাপে বসবে সরকার। এতে নির্বাচন ও রাজনীতির গুণগত উত্তরণের বিষয়ে আলোচনা হবে। গত ২২ মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়। ৩ জুলাই প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সরকারের পাঁচ উপদেষ্টা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের সংলাপ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/এমএইচবি/২১৫০ ঘ.