২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের মাধ্যমে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত

ভোটাভুটির মাধ্যমে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন আলতাফ মাহমুদ, কেএম শহিদুল্লাহ ও সৈয়দা আয়েশা তৌহিদা লুনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 11:20 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

বরিশাল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোটাভুটির মাধ্যমে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন আলতাফ মাহমুদ, কেএম শহিদুল্লাহ ও সৈয়দা আয়েশা তৌহিদা লুনা। রোববার করপোরেশনের ওয়ার্ড কাউন্সিররা ভোট দিয়ে এ তিনজনকে প্যানেল মেয়র নির্বাচিত করেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মেহেদী হাসান। বরিশাল সিটি করপোরেশনে এ প্রথম ভোটাভুটির মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচন করা হল। এর আগে বৈঠকের মাধ্যমে প্যানেল মেয়র মনোনীত করার প্রক্রিয়া শুরু হলেও মতদ্বৈততা দেখা দেওয়ায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী তিনজন প্যানেল মেয়র নির্বাচনের জন্য তিনটি প্যানেল করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকারী সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, দুপুর ১২ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৩০জন ওয়ার্ড কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এর মধ্যে ৩৯ জন তাদের ভোট দেন। এর মধ্যে প্যানেল মেয়র প্রার্থী মর্তুজা আবেদীন ভোট বর্জন করেন। নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছেন ২ নম্বর প্যানেলের কেএম শহিদুল্লাহ। তিনি পেয়েছেন ৩১ ভোট। বাকি দুজনের মধ্যে আয়েশা তৌহিদা লুনা ও আলতাফ মাহমুদ শিকদার পেয়েছে যথাক্রমে ২৯ ও ২২ ভোট। ২ নম্বর প্যানেলের কেএম শহিদুল্লাহর প্রতিদ্বন্দ্বি নাসির হোসেন পেয়েছেন ৮ ভোট। ১ নম্বর প্যানেলের আলতাফ হোসেনের প্রতিদ্বন্দ্বি গুলজার হোসেন পেয়েছেন ১৭ ভোট। ৩ নং প্যানেলের সৈয়দা আয়েশা তৌহিদা লুনার প্রতিদ্বন্দ্বি সালমা আক্তার শিলা পেয়েছেন ৮ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০২ ঘ.