ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর কোনও সংশয় নেই জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের। দুই নেত্রীর অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্যতা পাবে বলেও মনে করেন তিনি।
জাপা চেয়ারম্যান জানিয়েছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটেই থাকবে তার দল।
শনিবার বগুড়ায় এরশাদ সাংবাদিকদের বলেন, "নির্বাচনের দিনক্ষণ নিয়ে জাতিসংঘে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর আর কোনও সংশয় থাকতে পারে না।"
আমাদের বগুড়া প্রতিনিধি জানান, ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে দুুপুরে বগুড়া পর্যটন মোটেলে যাত্রা বিরতি করেন এরশাদ। ওই সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলেন।
খালেদা জিয়া ও শেখ হাসিনার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে তা দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে কিনা- প্রশ্ন করা হলে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান বলেন, "কেন গ্রহণযোগ্য হবে না? দেশ তো কারও একার নয়, কারও জন্য একটি দেশ বেশিদিন অনির্বাচিত সরকারের হাতে থাকতে পারে না।"
এরশাদ বলেন, "তাদের (দুই নেত্রী) ছাড়াও নির্বাচন হতে পারে এবং তা গ্রহণযোগ্যতাও পাবে।"
আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের হয়ে অংশ নেবে বলে জাপা চেয়ারম্যান জানান।
তিনি বলেন, "আমি মহাজোটে ছিলাম, আছি এবং থাকব।"
আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা ইতোমধ্যে হয়েছে। স
bdnews24