২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানসহ ৫৮ জনকে ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৫৮ আটকাদেশপ্রাপ্তকে হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে। বৃহষ্পতিবার হাইকোর্টের বিচারপতি আলী আসগর খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদূর রব হাওলাদার সমন্বয়ে গঠিত অ্যাডভাইজারি বোর্ডে কড়া নিরাপত্তার মধ্যে দুপুর সোয়া ১টায় তাদেরকে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 10:35 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৫৮ আটকাদেশপ্রাপ্তকে হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে। বৃহষ্পতিবার হাইকোর্টের বিচারপতি আলী আসগর খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদূর রব হাওলাদার সমন্বয়ে গঠিত অ্যাডভাইজারি বোর্ডে কড়া নিরাপত্তার মধ্যে দুপুর সোয়া ১টায় তাদেরকে হাজির করা হয়। বোর্ডে হাজির করা অপর ভিআইপি আটকাদেশপ্রাপ্তরা হলেন বিএনপির সাবেক মন্ত্রী ডা. খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, বরিশালের মেয়র মুজিবুর রহমান সারোয়ার, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, শিল্পপতি আবুল হাশেম, জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী, বিএনপির সাবেক সংসদ সদস্য এ এম এইচ সেলিম ওরফে সিলভার সেলিম, হারুন অর রশিদ ও জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই ৫৮ জনের আটকাদেশের মেয়াদ আর বাড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্তের জন্য তাদেরকে এই বোর্ডে হাজির করা হয়। বোর্ড তাদের বিষয়ে শুনানি গ্রহণ করেছে। তবে বোর্ডের কার্যক্রম গোপনীয় হওয়ায় তাদের আটকাদেশের মেয়াদ আর বাড়ানো হয়েছে কিনা এ বিষয়ে কোন তথ্য জানা যায়নি। বিকাল সাড়ে তিনটায় তাদেরকে হাইকোর্ট থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। দেশে জরুরি অবস্থা ঘোষণার পর বিভিন্ন সময় এই ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তারেক রহমানকে গত ৮মার্চ গ্রেপ্তার করে যৌথবাহিনী। এই ৫৮ জনকে প্রথমে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়। পরে বিভিন্ন সময় এই মেয়াদ বাড়ানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৬২৮ঘ.