২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিরুদ্ধে ঘুষের মামলা

তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে রোববার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তেজগাঁ থানায় করা এই মামলায় বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট স্থাপনকারী কনসোর্টিয়ামের কাছ থেকে এই টাকা নিয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের জমি কেনা হয় বলে অভিযোগ করা হয়েছে। রোববার বিকেলে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক এসএম শাব্বির হাসান। এই নিয়ে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত চারটি মামলা দায়ের করা হল। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে রোববার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তেজগাঁ থানায় করা এই মামলায় বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট স্থাপনকারী কনসোর্টিয়ামের কাছ থেকে এই টাকা নিয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের জমি কেনা হয় বলে অভিযোগ করা হয়েছে। রোববার বিকেলে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক এসএম শাব্বির হাসান। এই নিয়ে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত চারটি মামলা দায়ের করা হল। তেজগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে খুলনা, শিকলবাহা ও হরিপুর বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামের স্থানীয় প্রতিনিধি সামিট গ্র"প ও ইউনাইটেড গ্রুপের কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই টাকা শেখ হাসিনা বঙ্গবন্ধু ট্রাস্টের নামে বাড়ি কেনার জন্য নেন বলে মামলায় বলা হয়েছে। (আরও তথ্যসহ-১) বাদি অভিযোগ করেন, বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিু দরদাতা হলেও তাদের কাজটি দেওয়া হয়নি। আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে এই প্রকল্পের কাজ দেওয়ার পাশাপাশি তাদের তেল আমাদানির সুযোগ দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের ব্যবস্থাও করে দেওয়া হয়। অভিযোগে বলা হয়, এই দুর্নীতিতে শেখ হাসিনাকে সহায়তা করেন তখনকার বিদ্যুৎ সচিব ড. তৌফিক-ই-এলাহী। তিনি দরদাতাদের সঙ্গে সমঝোতা করেন। শেখ হাসিনার নির্দেশ ও বিদ্যুৎ সচিবের চাপে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তখনকার চেয়ারম্যান নূর উদ্দিন মাহমুদ কামাল ওয়ার্টসিলার সঙ্গে চুক্তির ব্যবস্থা করেন। এজাহারে বলা হয়, এ জন্য শেখ হাসিনাকে ১৯৯৬ সালের ২৪ অক্টোবর থেকে ১৯৯৭ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সময়ে আমেরিকান এক্সপ্রেস, স্টান্ডার্ড চাটার্ড, ইস্টার্ন, ঢাকা, আরব বাংলাদেশ ও এএনজেড গ্রিনলেজ ব্যাংকের মোট আটটি চেক ও পে-অর্ডারের মাধ্যমে তিন কোটি টাকা দেওয়া হয়। শেখ হাসিনা ১৯৯৭ সালের ৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ধানমন্ডি ৩২ নম্বর (পুরাতন) সড়কে একটি দোতলা বাড়িসহ প্রায় ১৯ কাঠার একটি জমি কেনেন। এর একদিন আগে সামিট গ্র"প ও ইউনাইটেড গ্র"পের মালিকরা এক কোটি ৪৫ লাখ টাকা ও ৮ অক্টোবর ৫৫ লাখ টাকা চেক/পে অর্ডারের মাধ্যমে জমির মালিককে দেন। এই টাকা দেওয়ার পর শেখ হাসিনা ১১ অক্টোবর ওয়ার্টসিলার প্রকল্প প্রস্তাব অনুমোদন করেন এবং ১৬ অক্টোবর ওয়ার্টসিলা ও এর স্থানীয় দুই গ্র"পের সমন্বয়ে গঠিত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর হয়। এরপর ওই বছরের ২৪ নভেম্বর জমির দাম হিসাবে মালিককে আরো এক কোটি টাকা চেক/পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করা হয়। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরউদ্দীন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ এন্ড মার্কেন্টাইল করপোরেশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ আজিজ খান, একই কোম্পানির পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ। এর আগে গত ১৩ জুন শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তেজগাঁও ও গুলশান থানায় দুটি মামলা দায়ের করা হয়। ওই দুটি মামলায় তার বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্প স্থাপনে অনুমতি দেওয়ার বিনিময়ে প্রায় ৯ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ আনা হয়। তেজগাঁও থানায় মামলাটি করেন ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নূর আলী। এতে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন ও তার স্ত্রী রূপা চৌধুরীকেও আসামি করা হয়। অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠান ইস্ট--কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী বাদি হয়ে গুলশান থানায় অপর মামলাটি দায়ের করেন। শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে এই মামলার প্রধান আসামি করা হয়। এছাড়া গত ৯ এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় তিন কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে তাজুল ইসলাম ফারুক নামে এক ব্যবসায়ী আরো একটি মামলা দায়ের করেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার থানায় শেখ হাসিনার বিরুদ্ধে এর আগে দায়ের করা দুটি মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ করে যতদ্রুত সম্ভব অভিযোগপত্র দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসএনডি/এমএইচবি/১৯৪৭ ঘ.