২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রের নির্দেশে নেতা-কর্মীরা সবাই বন্যার্তদের পাশে দ্্াঁড়িয়েছে :মান্নান ভুঁইয়া

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, ত্রান বিতরণ নিয়ে দলে কোনো সমন্বয়হীনতা নেই, মতভিন্নতাও নেই। কেন্দ্রের নির্দেশে নেতা-কর্মীরা সবাই বন্যার্ত মানুষের পাশে দ্্াঁড়িয়েছে। সোমবার দুপুরে নরসিংদীর শিবপুর ইউনিয়নে হিজলি গ্রামের মেডিকেল সেন্টারে ত্রান বিতরণ শেষে সাংবাদিকদের মান্নান ভুঁইয়া একথা বলেন। তিনি আরও বলেন, "অতীতেও বিএনপি এভাবে বন্যার্ত মানুষের পাশে ছিল।" বন্যা কবলিত মানুষ ঘরে ফিরে যাওয়ার পর তাদের ১৫ দিনের খাবারের ব্যবস্থা ও বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বিত্তবানদের বন্যার্ত মানুষের পাশে এগিয়ে আসারও আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 10:31 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৩(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, ত্রান বিতরণ নিয়ে দলে কোনো সমন্বয়হীনতা নেই, মতভিন্নতাও নেই। কেন্দ্রের নির্দেশে নেতা-কর্মীরা সবাই বন্যার্ত মানুষের পাশে দ্্াঁড়িয়েছে। সোমবার দুপুরে নরসিংদীর শিবপুর ইউনিয়নে হিজলি গ্রামের মেডিকেল সেন্টারে ত্রান বিতরণ শেষে সাংবাদিকদের মান্নান ভুঁইয়া একথা বলেন। তিনি আরও বলেন, "অতীতেও বিএনপি এভাবে বন্যার্ত মানুষের পাশে ছিল।" বন্যা কবলিত মানুষ ঘরে ফিরে যাওয়ার পর তাদের ১৫ দিনের খাবারের ব্যবস্থা ও বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বিত্তবানদের বন্যার্ত মানুষের পাশে এগিয়ে আসারও আহবান জানান। এ সময়ে শিবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হারিছ রিকাবদার, সদস্যসচিব আরিফুর ইসলাম মৃধা, যুব দলের তোফাজ্জল হোসেন খান সেজু, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তাজুল ইসলাম খান, জেলা ব্যবসায়ী সমিতির মঞ্জুর এলাহীসহ যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব সোমবার সকালে সড়ক পথে নরসিংদী যান। তিনি প্রথমে জেলা সদরে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষের মধ্যে ত্রান বিতরণ করেন। এ সময়ে সাবেক সাংসদ রোকেয়া আহমেদ লাকী, জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা প্রচার সম্পাদক আবদুর রশিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, কৃষক দলের শাহজাহান মল্লিক, ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আপেল, সাধারণ সম্পাদক প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৬২৬ ঘ.