২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের পাশে দাঁড়ান: খালেদা জিয়া

বন্যা দুর্গতদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন একমাস পর বাসা থেকে বাইরে এসে একটি মিলাদ মাহফিলে যোগ দিয়ে এ আহ্বান জানিয়েছেন। মিলাদ শেষে সাংবাদিকদের তিনি বলেন, "দেশ জুড়ে আজ বন্যা। মানুষ কষ্টে আছে। তাদের এই বিপদ ও দুর্দিনে নেতা-কর্মীদের প্রতি আমার আহ্বান, বন্যার্তদের পাশে দাঁড়ান।" (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, ০৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যা দুর্গতদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। (আরও তথ্যসহ-১) বিএনপির চেয়ারপারসন একমাস পর বাসা থেকে বাইরে এসে একটি মিলাদ মাহফিলে যোগ দিয়ে এ আহ্বান জানিয়েছেন। মিলাদ শেষে সাংবাদিকদের তিনি বলেন, "দেশ জুড়ে আজ বন্যা। মানুষ কষ্টে আছে। তাদের এই বিপদ ও দুর্দিনে নেতা-কর্মীদের প্রতি আমার আহ্বান, বন্যার্তদের পাশে দাঁড়ান।" বড় ছেলে তারেক রহমানের শ্বশুরের বাসায় সোমবার সন্ধ্যায় মিলাদ শেষে সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, "সমাজের বিত্তবানদেরও বলব, যার যার অবস্থানে থেকে বন্যা দুর্গতদের সাহায্য করুন।" তারেক রহমানের শ্বশুর নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মরহুম মাহবুব আলী খানের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওই মিলাদ মাহফিলে অংশ নিতে ধানমণ্ডির ৫ নম্বর সড়কের মাহবুব আলী ভবনে আসেন খালেদা জিয়া। মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চেয়ারপারসনের উপদেষ্টা অব. ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, সাবেক সাংসদ অব. মেজর আখতারুজ্জামান, হাবিবুর রহমান হাবিবসহ কয়েক'শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তিনি মিলাদে মাহফিল শেষে দোয়ায় শরিক হয়। এ সময়ে তারেকের শাশুড়ি সৈয়দা ইকবাল বান্দ বানু, ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দর ও কয়েকজন সাবেক মহিলা সাংসদ উপস্থিত ছিলেন। গত ৫ জুলাই খালেদা জিয়া শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করার পর আর বাসা থেকে বের হননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমএইচবি/২১০১ ঘ.