২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার অর্থ বৈধ করার আবেদন গ্রহণ করেছে এনবিআর: আইনজীবী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অঘোষিত অর্থ বৈধ করার আবেদন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রহণ করেছে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শিমুল বিশ্বাস বলেন, "সোমবার নির্ধারিত আয়কর রিটার্ন ফরমে খালেদা জিয়ার ১ কোটি ৩৩ লাখ টাকার অঘোষিত সম্পদ বৈধ করার আবেদন করা হলে ঢাকা কর অঞ্চল-২ এর সার্কেল-২১ এ দায়িত্বরত কর্মকর্তা তা গ্রহণ করেন।" নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা খালেদা জিয়ার আবেদন গ্রহণ করার কথা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অঘোষিত অর্থ বৈধ করার আবেদন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রহণ করেছে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শিমুল বিশ্বাস বলেন, "সোমবার নির্ধারিত আয়কর রিটার্ন ফরমে খালেদা জিয়ার ১ কোটি ৩৩ লাখ টাকার অঘোষিত সম্পদ বৈধ করার আবেদন করা হলে ঢাকা কর অঞ্চল-২ এর সার্কেল-২১ এ দায়িত্বরত কর্মকর্তা তা গ্রহণ করেন।" নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা খালেদা জিয়ার আবেদন গ্রহণ করার কথা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে স্বীকার করেছেন। তবে এ বিষয়ে এনবিআরের আয়কর অণু বিভাগের সদস্য আলী আহমদের কাছে জানতে চাওয়া হলে পরিষ্কার কিছু বলেননি। সাংবাদিকদের তিনি বলেন, ''একজন করদাতা আমাদের কাছে খুবই সম্মানিত ব্যক্তি। আয়কর আইন অনুযায়ী তার সম্পর্কে কোনো তথ্য জানানোর অধিকার আমাদের নেই। যে কোনো করদাতা যথাযথ নিয়ম মেনে কর দিলে এনবিআর তা অবশ্যই গ্রহণ করবে।'' অ্যাডভোকেট শিমুল বিশ্বাস জানান, ১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত খালেদা জিয়ার ১০টি এফডিআর এবং ১৯৯০ সালে নির্বচনী কাজের জন্য কেনা তিনটি গাড়ির দাম বাবদ এক কোটি ৩৩ লাখ টাকা অঘোষিত আয়ের জন্য ৩৩ লাখ টাকা কর ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এনবিআরের চেয়ারম্যান বদিউর রহমান রোববার সাংবাদিকদের বলেছিলেন, ''খালেদা জিয়া যথাযথ নিয়ম মেনে আয়কর রিটার্ন ফরমের মাধ্যমে অঘোষিত আয় বৈধ করার আবেদন করলে এনবিআর তা অবশ্যই নেবে।'' এর আগে গত ৩০ জুলাই খালেদা জিয়া তার এই অঘোষিত অর্থ বৈধ করার জন্য এনবিআরে আবেদন করেন। কিন্তু আবেদনটি নির্ধারিত আয়কর রিটার্ন ফরমের মাধ্যমে না করায় এনবিআর তা নেয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২০০১ ঘ.