২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তারেক রহমান

সাবেক প্রধানমমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারাগারে বিশেষ সুবিধা (ডিভিশন) চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তারেকের পক্ষে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন। বৃহষ্পতিবার এর শুনানি হবে। তারেকের পক্ষে মঙ্গলবার এ আবেদনটির শুনানি করার আবেদন জানান সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান। আদালত বিষয়টি শুনানির জন্য বৃহষ্পতিবার আসতে বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 01:07 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারাগারে বিশেষ সুবিধা (ডিভিশন) চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তারেকের পক্ষে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন। বৃহষ্পতিবার এর শুনানি হবে। তারেকের পক্ষে মঙ্গলবার এ আবেদনটির শুনানি করার আবেদন জানান সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান। আদালত বিষয়টি শুনানির জন্য বৃহষ্পতিবার আসতে বলেন। আবেদনে বলা হয়েছে, গত ৭ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেফতার করে যৌথবাহিনী। চার দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ১২ মার্চ ঢাকার সিএমএম আদালতে কারাগারে ডিভিশন চেয়ে তারেক আবেদন জানান। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তারেক রহমানের মর্যাদা ও কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। কিন্তু এ নির্দেশের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে হাইকোর্টে এই আবেদন জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে, তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে। তারেকের এই সামাজিক মর্যাদা বিবেচনা করে কারা বিধির ৯২০ বিধান অনুযায়ী প্রথম শ্রেনীর মর্যাদা চেয়ে আবেদন জানানো হয়। শুনানিতে টিএইচ খানকে সহায়তা করেন ব্যারিস্টার নওশাদ জমির। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এটি/কেএম/১৯০০ঘ.