২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ব্যয় সীমা তিন লাখ টাকায় কমিয়ে আনা হতে পারে

সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার ব্যয়ের সীমা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা থেকে কমিয়ে তিন লাখ টাকা করতে পারে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 05:47 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন নফহবংি২৪.পড়স কে বলেছেন, “প্রার্থীদের নির্বাচনী ব্যয় তিন লাখ টাকা করা যায় কী না, আমরা তা খতিয়ে দেখছি।”

তিনি বলেন, “নির্বাচনকে কালো টাকা ও সন্ত্রাসমুক্ত করা ছাড়াও প্রার্থীদের নির্বাচনী ব্যয় কমিয়ে আনার বিষয়ে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে আমাদের প্রস্তাব দেয়া হয়েছে; যাতে সাধারণ মানুষ নির্বাচনে অংশ নিতে পারে।

“কিন্তু এ ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সব আসনে ভোটারের সংখ্যা এক নয়। অথচ আইন অনুযায়ী, ভোটারের সংখ্যার তারতম্য হলেও সব কয়েকটি আসনেই প্রার্থীদের নির্বাচনী ব্যয় একই।”  

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনী আইন সংস্কারের পরেই সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

২০০১ সালে আইন ও আচরণবিধি সংশোধন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ব্যয় তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়।