জিল্লুর রহমান আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকালীন সময়ে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন জিল্লুর রহমান। অসুস্থ পুত্রবধু ক্রিস্টিন ওভারমায়ারকে দেখতে বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা।
