২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর ও হাফিজের নেতৃত্বে বিএনপির সাবেক ১০৬ সাংসদের আস্থা

অষ্টম জাতীয় সংসদের বিএনপি দলীয় ১০৬ জন সাংসদ এক বিবৃতিতে কারান্তরীণ খালেদা জিয়ার অনুপস্থিতিতে দল পরিচালনার ভার দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য সাইফুর রহমানের ওপর ন্যস্ত হওয়ায় 'সন্তোষ' প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 06:19 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- অষ্টম জাতীয় সংসদের বিএনপি দলীয় ১০৬ জন সাংসদ এক বিবৃতিতে কারান্তরীণ খালেদা জিয়ার অনুপস্থিতিতে দল পরিচালনার ভার দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য সাইফুর রহমানের ওপর ন্যস্ত হওয়ায় 'সন্তোষ' প্রকাশ করেছেন। বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০৬ জন সাবেক সাংসদ বলেছেন, দলের স্থায়ী কমিটি গত ৩০ অক্টোবর যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা সময়োপযোগী এবং যথার্থ। বিবৃতিতে সাবেক সাংসদরা সাইফুর রহমান ও মেজর হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করেন। বিবৃতিদাতা ১০৬ জন সাংসদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, মোজাহার হোসেন, হাজী মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত বিচারপতি মোজাম্মেল হক, মশিউর রহমান, মোশারেফ হোসেন শাহজাহান, শাহ মো. হোসাইন, ইলেন ভুট্টো, ডা. জিয়াউল হক মোল্লা, রেজাউল করিম ডিনা, নাজির হোসেন, আশরাফ হোসেন, নুরুল ইসলাম দাদু, আব্দুল আলীম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এসকে/০০১২ঘ.