প্রকাশিত তালিকায় নয় কোটি ৩১ লাখ ভোটার
বৃহষ্পতিবার প্রকাশিত নির্বাচন কমিশনের তালিকা অনুসারে সারাদেশে মোট ভোটারের সংখ্যা নয় কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই তালিকায় দুকোটি ১১ লাখ ৬৩ হাজার ৪০৮ জন নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন; বাদ দেওয়া হয়েছে ৪৫ লাখ আট হাজার ৬৮০ জন ভোটারকে। অর্থাৎ ভোটার বেড়েছে এক কোটি ৬৬ লাখ ৫৪ হাজার ৭২৮ জন। তালিকা হালনাগাদ হওয়ার আগে ভোটারের সংখ্যা ছিল সাত কোটি ৬৪ লাখ ২৭ হাজার ৭৭১ জন।
তালিকা অনুযায়ী, শতকরা হিসেবে মোট ২৭ দশমিক ৬৯ ভাগ ভোটার অর্ন্তভূক্ত এবং পাঁচ দশমিক ৯০ ভাগ ভোটারকে বাদ দেওয়া হয়েছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশী সংখ্যায় ১১ দশমিক ৫৫ শতাংশ ভোটার বেড়েছে।
