২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

“মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বিল”, ২০০৬ সংসদে পাস

বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোকে নিয়ন্ত্রণে একটি নিয়ন্ত্রণকারী সংস্থা গঠনে “মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বিল, ২০০৬” মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার সংসদে বিলটি উত্থাপন করেন।

জাতীয় পার্টির গোলাম হাবিব দুলাল ও মসিউর রহমান রাঙ্গা এবং কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী বিলের ওপর আলোচনার অংশ নেন।

তবে তাদের জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি কন্ঠভোটে পাস হয়।

এছাড়াও মঙ্গলবার সংসদে “দি আর্মি (সংশোধন) বিল, ২০০৬ ও “প্রশাসনিক ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, ২০০৬” পাস হয়।