সংসদে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বিল ২০০৬ পাস
জাতীয় সংসদে সোমবার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বিল ২০০৬ পাস হয়েছে।
বাংলাদেশে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রশিক্ষণদাতা সংস্থার মানসনদ প্রদান এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে একটি বোর্ড গঠনের লক্ষ্যে সংসদে এ বিলটি উত্থাপন করা হয়।
শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী জাতীয় সংসদে বিলটি উত্থাপন করলে বিরোধী দলীয় সদস্যরা বিলটির ব্যাপারে জনমত যাচাইয়ের প্রস্তাব করেন। বিরোধী দলীয় সদস্যদের প্রস্তাব ও সংশোধনী কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
পরে বিলটি কণ্ঠভোটে জাতীয় সংসদে পাস হয়।
