চীনের উদ্দেশে এরশাদের ঢাকা ত্যাগ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ সাত দিনের চীন সফরের উদ্দেশে মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তার এ সফর।
চীনে অবস্থানকালে তিনি দেশটির কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃবৃন্দ ও মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন।
এরশাদের সাথে রয়েছেন জাপা (এ) নেতা কাজী জাফর আহমেদ, আনিসুল ইসলাম মাহমুদ এবং জিয়াউদ্দিন আহমেদ। ১২ জুলাই তিনি দেশে ফিরবেন।
