২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি বঙ্গভবনে ফিরেছেন

রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ শনিবার দুপুরে বঙ্গভবনে ফিরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 05:57 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

রাষ্ট্রপতির তথ্য সচিব এম. মোখলেসুর রহমান চৌধুরী বিডিনিউজকে জানান, বেলা ১১ টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এখন বঙ্গভবনের বাসভবনে পূর্ণ বিশ্রামে রয়েছেন। ১৫ দিন পর চিকিৎসকরা তার অবস্থা পর্যাবেক্ষণ করবেন।

এদিকে ভিন্ন একটি সূত্র জানায়, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এখনো অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন। সরকার বর্তমান রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে সরিয়ে নতুন কাউকে রাষ্ট্রপতি বানাতে পারে।

রাষ্ট্রপতিকে অসুস্থ্য অবস্থায় ২৬ মে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি তিনি দেশে ফেরেন।