২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় খতমে নবুওত সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ, নগরীর উত্তারাংশে ৪৮ ঘন্টার হরতাল আহ্বান

নগরীর উত্তরায় শুক্রবার খতমে নবুওত আন্দোলন (কেএনএম) এবং আহমেদীয়া বিরোধী সংগঠনগুলোর নেতা-কর্মীদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ঘটনার পর খত

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

মে নবুওত মুভমেন্ট (কেএনএম) এবং আহমেদীয়া বিরোধী সংগঠনগুলো  রোববার থেকে নগরীর উত্তারাংশে একটানা ৪৮ ঘন্টার হরতাল আহবান করেছে।

কেএনএম’র কর্মীরা নগরীর উত্তরার দক্ষিনখান এলাকায় আহমেদীয়া সম্প্রদায়ের একটি মসজিদ দখল করার জন্য জমায়েত হওয়ার পর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলে, উত্তরার জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর সংলগ্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আইনশৃংখরা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ঘেরাও করে রাখলেও উগ্রপন্থীরা সংঘর্ষে লিপ্ত হলে ১৫ জন আহত হয়।

কেএনএম কর্মীরা এ সময় কমপক্ষে ১০ টি যানবাহন ভাংচুর করলে এয়ারপোর্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল থেকেই ঘটনাস্থলে গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের ১১ টি বিশেষ দলসহ কমপক্ষে ৫০ প্লাটুন পুলিশ মোতায়েন থাকে।

এ ঘটনার পর খতমে নবুওয়াত নেতা নূর হোসেন নূরানী বিমানমন্দর, খিলক্ষেত, উত্তরা, টঙ্গী ও তুরাগ এলাকায় ২৪ ঘন্টার হরতাল ঘোষণা করেন।

৪৮ ঘন্টার মধ্যে তাদের দাবি না মেনে ওেয়া হলে কঠোরতর কর্মসূচির দেওয়ারও হুমকি দেন নূরাণী।

এলাকায় অতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নিযুক্ত রয়েছে।