২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আব্দুল জলিলের নেতৃত্বে আওয়ামী লীগের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের চীন সফর

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিভাগ সর্ম্পকিত মন্ত্রণালয়ের আমন্ত্রণে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে দলের সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ২০ জুন বেইজিং পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

আব্দুল জলিল ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন ড. আলাউদ্দিন আহম্মেদ এমপি, মীর্জা আজম এমপি, নূর-ই-আলম চৌধুরী এমপি, জাহাঙ্গীর কবীর নানক এবং জাহিদ আহসান রাসেল এমপি।

সূত্র জানায়, সিপিসি’র আইডিসিসি’র ভাইস মিনিস্টার জ্যাং জিওয়ানের সাথে প্রতিনিধি দলের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা সিপিসি’র পলিটব্যুরোর সিনিয়র সদস্য লু গানের সাথেও সাক্ষাত করেন। সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনার মূল বিষয়বস্তু ছিলো চীন-বাংলাদেশ সম্পর্ক। এসময় উভয়পক্ষ অভ্যন্তরণীণ, আঞ্চলিক ও আর্ন্তজাতিক স্বার্থ সংশি¬ষ্ট বিষয়েও মতবিনিময় করে।

আব্দুল জলিল এমপি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন অর্জনের জন্য চীনা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ এবং চীন সরকারকে অভিনন্দন জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ কঠোরভাবে এক চীন নীতির সমর্থক বলেও তিনি উলে¬খ করেন।

আগামীতে দুই দেশের মধ্যেকার সমঝোতা ও সহযোগিতার সম্পর্ক আরো শক্তিশালী হবে বলেও তারা আশাপ্রকাশ করেন।