ময়মনসিংহ ও কিশোরগঞ্জ আ. লীগের তৃণমূল নেতাদের সাথে আগামী নির্বাচন নিয়ে শেখ হাসিনার মতবিনিময় মঙ্গলবার
আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সাথে আগামী নির্বাচন বিষয়ে মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ ও কিশোরগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করবেন।
কর্মসূচির তৃতীয় দিন সোমবার তিনি জামালপুর, শেরপুর ও নেত্রকোনার জেলা, উপজেলা, থানা এবং ১ম শ্রেণীর পৌরসভা নেতাদের আগামী নির্বাচনের ব্যপারে দিকনির্দেশনা দেন।
সভানেত্রী ৮ জুন ফরিদপুর, রাজবাড়ী, শরিয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, ১৪ জুন বরিশাল মহানগর, বরিশাল, ঝালকাঠী ও ভোলা এবং ১৫ পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনার তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় করবেন।
তিনি ১৬ জুন চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম মহানগর ও কক্সবাজার, ১৭ জুন নোয়াখালী, ফেনী ও চাঁদপুর এবং ১৯ জুন রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি চলবে।
মতবিনিময় সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
