২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সাথে নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত মিস অড লাইস বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে তার সুধাসদন বাসভবনে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করেন।

শেখ হাসিনা নরওয়ের রাষ্ট্রদূতের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আওয়ামী লীগ সভাপতিম-লির সদস্য কাজী জাফরুল্লাহ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।