হাজী সেলিম পালিয়ে বেড়াচ্ছেন, আহত হয়েও চিকিৎসা নিতে পারছেন না
সাবেক এমপি, ঢাকা নগর আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম পুলিশের হাতে হাতে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে।
তিনি ১৮ এপ্রিল চকবাজারে পুলিশি হামলায় আহত হয়েও সুচিকিৎসা নিতে পারছেন না।
হাজী সেলিমের প্রেস সেক্রেটারি এমএ হামিদ সোহাগ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সুষ্ঠু চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
এতে আরো বলা হয়, একজন ব্যক্তিগত চিকিৎসক তার আঘাতপ্রাপ্ত মাথায় দুটো সেলাই দিয়েছেন, কিন্তু তার কপাল থেকে দুটো রাবার বুলেট বের করা সম্ভব হয়নি।
চকবাজারে ১৮ এপ্রিল আওয়ামী লীগের একটি মিছিলে পুলিশ ও বিএনপি ক্যাডারদের হামলায় হাজী সেলিমসহ শতাধিক আওয়ামী লীগ নেত--কর্মী আহত হন।
ওই ঘটনার পর পুলিশ হাজী সেলিমসহ ২০০ জনকে আসামি করে লালবাগ থানায় দুটি পৃথক মামলা দায়ের করেছে।
