দোহারে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলায় নাজমুল হুদার নাম ব্যবহারের প্রতিবাদ
যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা দোহারে গত রোববার আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলার ঘটনায় তার নাম জড়িত করার প্রতিবাদ জানিয়েছেন।
দোহার থেকে নির্বাচিত এমপি হুদা বুধবার এক বিবৃতিতে বলেন, “দোহারে আ’লীগ কর্মীদের উপর হামলার নির্দেশ আমি দিয়েছি এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত”।
