নারীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে ১৪ দলের বিক্ষোভ
ইডেন কলেজের ছাত্রীদের উপর হামলা সহ নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে ১৪ দলের তত্ত্বাবধায়নে নারী নেত্রী এবং বিভিন্ন সংগঠনের কর্মীরা মঙ্গলবার রাজধানীতে সমাবেশ এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন।
বিক্ষোভকালে একজন নারী নেত্রীরা বলেন, শুধুমাত্র রাজনৈতিক সম্পৃক্ততার কারনে কোন নারী অথবা পুরুষের উপর পুলিশ অথবা সন্ত্রাসীরা নির্যাতনের অধিকার রাখেনা।
সভায় নারী নেত্রীরা দেশের সকল সচেতন নারী সমাজকে সরকার কর্তৃক নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বঙ্গবন্ধু এ্যভিনিউতে আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নারী সংগঠনসমূহ ১৪ দল ঘোষিত সমাবেশে অংশ নেয়।
অন্যান্যের মধ্যে আ’লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী এবং মতিয়া চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল নেতা শিরিন আক্তার নারীনেত্রী হাজেরা সুলতানা, জাহানারা বেগম, আশরাফুন্নেছা, ফজিলাতুন্নেছা, নাজমা আক্তার, জাকিয়া হোসেন এবং খালেদা খানম এই সমাবেশে বক্তব্য রাখেন।
