২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে শেখ হাসিনার সংস্কার প্রস্তাবের হাইলাইট

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার বহুল আলোচিত সংস্কার প্রস্তাব সংসদে উত্থাপন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তিনি বক্তব্যে তত্তবাবধায়ক সরকারের গঠন ও বৈধতা সংক্রান্ত পাঁচ দফা, নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে স্বাধীন করতে ১৫ দফা এবং নির্বাচনী আইন ও নীতিমালা সংক্রান্ত ১১ দফা সংস্কার প্রস্তাব দেন।

তত্ত্ববধায়ক সরকার সংস্কার

সকল দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতি তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ দেবেন।

তত্ত্ববধায়ক সরকারের শাসনামলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে সকল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

তত্ত্ববধায়ক সরকারের হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকবে।

তত্ত্ববধায়ক সরকারের কাজ হবে দৈনন্দিন কাজ পরিচালনা করা এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।

নির্বাচন কমিশন সংস্কার

সকল দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে হবে।

নির্বাচন কমিশনের সম্পূর্ণ স্বাধীন একটি সচিবালয় থাকতে হবে।

নির্বাচন কমিশনের অর্থনৈতিক স্বাধীনতা থাকতে হবে এবং এর তহবিলের ওপর অর্থমন্ত্রণালয়ের কোনও নিয়ন্ত্রণ থাকবে না।

সম্পূর্ণ স্বচ্ছভাবে ভোটার তালিকা প্রণয়ন করতে হবে।

নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ে সকল দলের পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

ক্রমিক নম্বর অনুযায়ী স্বচ্ছ ব্যলট বাক্সের ব্যবস্থা করতে হবে।

নির্বাচনী আইনের সংস্কার

প্রার্থীদের সকলকে তাদের অর্থ ও সম্পদের হিসেব জনসম্মুখে প্রকাশ করতে হবে।

একজন নির্বাচন কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসেব রাখবেন।

সকল প্রার্থীকে তাদের নির্বাচনী ব্যয় এবং আয়ের উৎস দাখিল করতে হবে।

ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

সংসদে মহিলাদের সংরক্ষিত আসন বৃদ্ধি করতে হবে এবং তাদের জন্যে সরাসরি নির্বাচনের ব্যবস্থা রাখতে হবে।