সংসদে কোরাম সংকট চরমে
সংসদ অধিবেশনে কোরাম সংকট চরম আকার ধারণ করেছে। কোরাম সংকটের কারণে মঙ্গলবার সংসদের বৈঠক নির্ধারিত সময়ের ৪০ মিনিট আগেই শেষ হয়ে যায়।
এর আগে ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মাত্র ২০ মিনিট আলোচনা চলেছে।
একই কারণে মঙ্গলবার নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই ছিল প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বের মাঝখানে মাগরিবের নামাজের জন্যে মাত্র ২০ মিনিটের বিরতি থাকলেও বিরতি শেষ হয় ৫০ মিনিটে।
প্রশ্নোত্তর পর্ব শেষে সংসদে বাতিল নোটিশের ওপর আলোচনা ও তিনটি নোটিশের নিষ্পত্তি করা হয়। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু হয়।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন জাতীয় পার্টির মতিয়ার রহমান ও ইসলামী ঐক্যজোটের শাহীনুর পাশা চৌধুরী।
