২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপির জাতীয় নির্বাহী কমিটি গঠিত

প্রতিষ্ঠার প্রায় দুই মাস পর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১শ’ ৪৯ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

শনিবার ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে সভাপতি, কর্নেল (অব.) অলি আহমদকে নির্বাহী সভাপতি এবং মেজর (অব.) আবদুল মান্নানকে মহাসচিব করে এই কমিটি করা হয়েছে।

কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, শেখ রাজ্জাক আলী, মেজর (অব.) আবদুল মান্নান, সৈয়দ মনজুর হোসেন, আলমগীর কবির, রেদোয়ান আহমেদ, মেজর জে. (অব.) আনোয়ারুল কবির তালুকদার, অধ্যাপিকা জাহানারা বেগম, মনি স্বপন দেওয়ান, মো. আব্দুল করিম আব্বাসী, ব্যারিষ্টার জিয়াউর রহমান খান, মোহাম্মদ আলী জিন্নাহ, মাহী বি. চৌধুরী, মো. আলী কদর, মুকিদ খান ও নূরুল আমীন ব্যাপারী।

এছাড়া কমিটিতে ২৩ জন সহসভাপতি, ২৪ জন উপদেষ্টা, ৫ জন যুগ্ম মহাসচিব, ৬ জন সহ সংগঠনিক সম্পাদক রয়েছেন।

গত ২৮ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে বিএনপির বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সাংসদ যোগ দেওয়ার পর বিকল্পধারার বিলুপ্তি ঘটিয়ে এলডিপি গঠন করা হয়।