২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে দেশের বিভিন্ন স্থান রণক্ষেত্র, নিহত ৩

আওয়ামী লীগ--বিএনপি কর্মী--সমর্থকদের সংঘর্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশ রণক্ষেত্রে পরিণত হয়েছে। তিনজন নিহত হয়েছে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরে। রাজধানীতে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন এবং সারাদেশে শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 11:39 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ঢাকার খিলগাঁও, পল্লবী, গোড়ানসহ আরও অনেক স্থানে দুপক্ষের গুলিবিনিময়ের ঘটনায় একজন নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়েছে। নিহত খোদা নেওয়াজ চৌধুরী পিডব্লিউডির কর্মচারি বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খিলগাঁওয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে খোদা নেওয়াজ চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ ছাড়া পল্লবী ও গোড়ান এলাকাতেও উভয়পক্ষে বন্দুকযুদ্ধ হয়। সেখানে আহত হয় চার ব্যক্তি।

রাত ৮ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় বোমা হামলায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ এবং গাজীপুরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রুহুল আমিন নামে জামায়াতের রোকন নিহত হয়েছে।

রাজধানীতে শুক্রবার বিকেলের পর থেকে আওয়ামী লীগের কর্মী--সমর্থকরা লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে এবং একাধিক স্থানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে।

বিক্ষোভকারীরা নগরীর ধানমন্ডির ৫ নং সড়কে বিক্ষোভকারীরা ব্যারিস্টার নাজমুল হুদার বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ এবং দরজা--জানালা ভাংচুর করে। এ সময় তারা নগরীর বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বিক্ষোভকারীরা গাড়িতে করে যাওয়ার সময় নাজমুল হুদাকে ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করে। 

এ সময় আওয়ামী লীগ কর্মীরা লালবাগ, কোতয়ালী, কামরাঙ্গীরচর ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিএনপির একাধিক নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। আওয়ামী লীগ সমর্থকরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।

সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নগরীতে আতংক বিরাজ করছে। সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাট খালি হয়ে গেছে।

পরিস্থিতি মোকাবিলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর লালবাগ থানার নলগোলা এলাকায় আওয়ামী লীগ সমর্থকরা যুবদলের একটি কার্যালয়, একটি বিএনপি ক্লাব এবং ৬৬ নং ওয়ার্ড কমিশনার ও স্থানীয় বিএনপির সভাপতি আমানুল্ল¬াহর বাসভবন ভাংচুর করে। এ ছাড়া আওয়ামী লীগ কর্মীরা ১০ রাউন্ড ফাঁকা গুলিও চালায়।

সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের অর্ধশতাধিক সমর্থক বিকেল পৌনে ৫টার দিকে নলগোলা এলাকায় বিএনপি কর্মী--সমর্থক এবং তাদের কার্যালয় ও বাসভবনে হামলা চালায়।

আওয়ামী লীগ সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা শুরু করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিএনপি কর্মীরাও বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়। এদের  অধিকাংশই বিএনপি সমর্থক।

আশংকাজনক অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালবাগ থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপর ঘটনায় নগরীর কামরাঙ্গীরচরে সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগ সমর্থকরা ঈদ উপলক্ষে বিএনপি নেতা--কর্মীদের তৈরি বেশ কয়েকটি তোরণ ভাংচুর করে।

এ ছাড়া বউবাজার এলাকায় সন্ধ্যা সোয়া ৬ টার দিকে স্থানীয় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। গুলশানে সন্ধ্যা ৭টার দিকে ইমপেরিয়াল হোটেলের কাছে আওয়ামী লীগ সমর্থকরা তাদের দখল করে নেওয়া একটি কার্যালয় থেকে বিএনপি কর্মীদের তাড়িয়ে দেয়। নগরীর মিরপুরে আওয়ামী লীগ সমর্থকরা ৭৩নং ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ করে।

বিক্ষোভকারীরা ডেমরায় বিএনপির সাংসদ সালাউদ্দিন আহমেদের কার্যালয় এবং যাত্রাবাড়ীতে স্থানীয় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ ছাড়া আওয়ামী লীগ সমর্থকরা নগরীর সায়েদাবাদে একটি বাসে অগ্নিসংযোগ করে।

গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বাসভবনের সামনে হাতে বানানো ককটেল বোমার বিস্ফোরণ ঘটলে এলাকায় আতংকের সৃষ্টি হয়।

বিভিন্ন জেলা থেকে নফহবংি২৪.পড়স এর প্রতিনিধিরা আওয়ামী লীগ--বিএনপি সংঘর্ষের খবর দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া: রাত ৮টায় আওয়ামী লীগ ও বিএনপির দুটি মিছিল পৌর আধুনিক মার্কেটের সামনে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

বোমার আঘাতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ--সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ (৪৫) নিহত হন।

এ সময় বোমার স্পি­ন্টারের আঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়।  আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর: শুক্রবার রাতে ১৪ দলের সমর্থখরা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও দুটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীরা গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে জেলা জামায়াতের কার্যালয়ে পেটল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে ১৪ দল ও জামায়াতের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে জেলা জামায়াতের কর্ম কমিটির সদস্য সাবেক দপ্তর সম্পাদক রুহুল আমিন (৫০) অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জেলা জামায়াত দাবি করছে, বিক্ষোভকারীদের লাঠির আঘাতে রুহুল আমিনের মৃত্যু হয়েছে।  তবে গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এ ব্যাপারে বলেন, স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন নেই বলেও তিনি স্বীকার করেন।

টাঙ্গাইল: জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা--কর্মীরা শুক্রবার বিকেলে লগি--বৈঠা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়সহ বিএনপি নেতাদের মার্কেট, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

এর জের ধরে সন্ধ্যার পর বিএনপি কর্মীরাও আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করে। এসময় বিএনপি নেতার মালিকানাধীন হাবিবুর রহমান প্লাজা ও একটি মোটর সাইকেল ভাংচুর করে আওয়ামী লীগ কর্মীরা।

এসময় পুলিশের লাঠিচার্জে ১০ নেতা--কর্মী আহত হয়।

এক পর্যায়ে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ আহত হয়। এর পরপরই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা বিএনপি নেতা আলী ইমাম তপনের বাসায় হামলা চালায়।

এদিকে সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে বিএনপি কর্মীরা আওয়ামী লীগ অফিস ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা টিয়ার সেল নিক্ষেপ করে। হামলা--পাল্টা হামলার ঘটনায় শহরময় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কুমিল্লা: টাউন হলের পূবালী চত্বরে শনিবার বিকেল ৩টায় দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা বিরাজ করছে। সমাবেশের সমর্থনে উভয় দল শুক্রবার সন্ধ্যায় শহরে মিছিল বের করলে ধাওয়া--পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর: সদর উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ, বিএনপি ও শিবিরের আলাদা আলাদা সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়।

আহতদের ১০ জনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তায় আওয়ামী লীগের মিছিলে বিএনপি ক্যাডাররা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।

ওই রাতেই উপজেলার আলোদাদপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে সাতজন আহত হয়।

রাত সাড়ে ১০টার দিকে শহরের মাদামঘাটে শিবির ও তরুণ লীগের সংঘর্ষে আওয়ামী লীগের চার নেতা--কর্মী গুরুতর আহত হয়।

এদিকে শিবির কর্মীরা আওয়ামী লীগের একটি মাইক্রোবাস ভাংচুর করে। আওয়ামী লীগের গুরুতর আহদের মধ্যে রয়েছে ডা. ছৈয়দ আহমেদ, ইকবাল ও তরুণ লীগের নেতা ইউছুফ।

একই সময়ে শিবির কর্মী আফতাব আহত হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরিশাল: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে একই সময় একই স্থানে আওয়ামী লীগ ও যুবদল সভা ডাকায় অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ঘটনাস্থলে এক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই শতাধিক পুলিশ ও র‌্যাবের একটি দল মোতায়েন করে হয়েছে। বগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উভয়পক্ষ শুক্রবার বিকেল ৩ টায় এই সভা ডাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুন্নবী জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত বগা ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেনকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগ। এদিকে উপজেলা যুবদলও পাল্টা কর্মসূচি ঘোষণা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বগা বন্দরসহ বাউফল পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টায় সদর রোডে বিএনপির বিবাদমান দুই গ্র“পের সংঘর্ষ চলাকালে জেলা ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে বিএনপি কার্যালয় ভাংচুর করে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মী--সমর্থকদের সংঘর্ষ শুক্রবারও অব্যাহত ছিল। শুক্রবার সকাল ও দুপুরে আওয়ামী লীগের সাংসদ মাহবুবুর রহমানের বাসা লক্ষ্য করে দু’দফায় বিএনপির কর্মী--সমর্থকরা বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় গুলিতে গুরুতর আহত ছাত্রদল কর্মী সোহেল সিকদারকে (২২) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধাওয়া--পাল্টা ধাওয়ায় একটি মসজিদে জুমার নামাজ বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ও অন্তত ১৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।

বরিশালের বাকেরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফুল ইসলাম জানিয়েছে, দুই গ্র“পের সহিংসদ ঘটনা এড়াতে পশাসন শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

ঝিনাইদহ: জেলার কালিগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় শনিবার বিকেলে বিএনপি ও ১৪ দলের পাল্টাপাল্টি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া শুক্রবার রাতে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি পেট্রল গাড়িতে হাত বোমা নিক্ষেপে তিন পুলিশ আহত হয়েছে। এসপি শাহরিয়ার রহমান জানান, আহত পুলিশদের চিকিৎসা দেওয়া হয়েছে।

যশোর: শহরে বিকেলের পর থেকে আওয়ামী লীগ--বিএনপির মিছিল--পাল্টা মিছিলে ধাওয়া--পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৩০টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা: শহরের শহীদ হাসান চত্বরে শনিবার বিকাল ৩টায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। সমাবেশের পক্ষে শুক্রবার আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে দিনভর ব্যাপক মাইকিংও করা হয়েছে।