২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দল গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি অলি আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিক্ষুব্ধ নেতা কর্ণেল (অব.) অলি আহমেদ আবারো দলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 02:51 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

কর্নেল অলি বলেন,‘ যারা রাতারাতি টিভি স্টেশন, ব্যাংক, শপিংমল, রিয়্যাল স্টেটের মালিক বনে গেছেন, মিডিয়া মোগল হয়েছেন, বনানী-গুলশান-বারিধারায় বাড়ি-অ্যার্পাটমেন্ট কিনেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নইলে আমিও আমার সিদ্ধান্ত নেব। এতে মহাবিস্ফোরণ ঘটবে।’

অলি আহমেদ  নফহবংি২৪.পড়স- কে শনিবার সকালে বলেন, এখনো তিনি বিএনপিতে আছেন। তিনি আরো বলেন, ‘দলের ভেতরে একটি অংশ চায় কর্ণেল অলি চলে যাক। কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। যখন নেব, সবাইকে জানিয়েই নেব।’

নতুন দল সর্ম্পকে জানতে চাইলে তিনি কোনো কিছুই ঠিক হয়নি উল্লেখ করে বলেন, ‘আল্লাহ যেখানে আমাকে রেখেছেন, সেখানেই থাকব’।

অলি নিজেকে সম্পূর্ন দুর্নীতিমুক্ত হিসেবে দাবি করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে মামলা করুন। আমি অবশ্যই তা মোকাবেলা করবো। আইন সকলের জন্যই সমান।’

বিএনপির প্রবীন সদস্য অলি আহমেদ ঈদ ঢাকায় করবেন। দিনটি অতিবাহিত করবেন মহাখালী ডিওএইচ আবাসিক এলাকায় নিজ বাসায় পরিবার-পরিজনের সঙ্গে। তবে ঈদের পর চট্রগ্রামে নিজ নির্বাচনী এলাকায় যাবেন তিনি।