২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ মিনিট পর প্রধানমন্ত্রী ফিরলেন সফরসঙ্গীদের হেলিকপ্টারে!

প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় তাঁকে ঢাকায় ফিরতে হয়েছে সফরসঙ্গীদের হেলিকপ্টারে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বুধবার বিকেলে বান্দরবান সফর শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী বান্দরবানে পাঁচটি প্রকল্প উদ্বোধন শেষে তাঁকে বহনকারী হেলিকপ্টারে উঠে বসেন। এ সময় এর ল্যান্ডিং গিয়ারে সমস্যা ধরা পড়ে। ল্যান্ডিং গিয়ারটি ভেঙে গিয়ে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় ১৭ মিনিট অপেক্ষার পর তিনি সাংবাদিক ও তাঁর সফরসঙ্গীদের হেলিকপ্টারে করে ঢাকায় ফেরেন।

জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হেলিকপ্টারের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হেলিকপ্টার পরিবর্তন করে ফিরতে হয়েছে।

প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি পরে বান্দরবান সেনানিবাসে নিয়ে যাওয়া হয়।