সংলাপ নয়, আল্লাহর কাছে সমাধান চাইতে হবে: এরশাদ
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, সংলাপ করে কোনো লাভ হবে না। আন্দোলন মানুষের ভাগ্য পরির্বতন করতে পারে না। আল্লাহর কাছে আমাদের সমস্যার সমাধান চাইতে হবে।
শনিবার দলীয় কার্যালয়ে এক ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, সংলাপ সমস্যা সমাধানের পথ নয়। যদি ১৪ দলের একটি দাবিও মেনে নেওয়া হয় তাহলে আওয়ামী লীগেরই বিজয় হবে।
ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন করিম উদ্দিন ভরসা এমপি, মশিউর রহমান রাঙ্গা এমপি, মোহাম্মদ আলী এমপি, পৌরসভার চেয়ারম্যান আব্দুর রউফ মানিক প্রমুখ।
