ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০০৬ - ০৭ সালের জন্য কে এম আতিকুর রহমানকে সভাপতি এবং শেখ ফজলে বারী মাসউদ মহাসচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চরমোনাই পীর সাহেবের পুত্র এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুফতি ফয়জুল করীম, আন্দোলনের মহাসচিব নরুল হুদা ফয়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু ও ফারসী বিভাগের চেয়ারম্যান ড. কে এম সাইফুল ইসলাম খান এবং অধ্যাপক এ টি এম হেমায়ত উদ্দিন।
নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে হামাসের বিজয় সাম্রাজবাদীদের হৃদকম্পন তৈরি করেছে।
তার বলেন, চার দলীয় সরকার ইসলামী মূলবোধ রক্ষার জন্য ক্ষমতায় গেলেও ভোলায় মাদ্রাসার ওপর এবং মসজিদে ও দাড়িটুপী পরা মানুয়ের ওপর আক্রমণ হয়েছে।
তারা আরো বলেন, জামাত যদি আগামীবার ক্ষমতায় আসে, তবে দেশ থেকে কওমী মাদ্রাসা তুলে দেবে। অথচ জাতির কাছে আজ পরিস্কার কোন দলের কর্মীরা জঙ্গি হামলার সঙ্গে জড়িত।
