২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৪ দলের সভা পালন

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর জন্য জেলা ভিত্ত্বিক প্রতিনিধি দল চট্টগ্রামে বৃহস্পতিবার ঢাকা লং মার্চ সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সভায় হুশিয়ারি উচ্চারণ করা হয়, সভা চলাকালে যদি কেউ বাধা দেয় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।

চট্টগ্রাম পৌরসভা মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, “আমরা আমাদের লং মার্চ সুষ্ঠুভাবে পালন করবো কিন্তু কেউ যদি কোন ষড়যন্ত্র অথবা কোন বাধা দেয়ার চেষ্টা করে তাহলে গোটা চট্টগ্রাম অচল করে দেয়া হবে”।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি মইনুদ্দীন খান বাদল, গণফোরাম প্রেসিডিয়াম সদস্য অ্যাডঃ জাহিরুল ইসলাম, গণতন্ত্রী পার্টি সভাপতি নুরুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলিপ বড়–য়া, ন্যাপ নেতা শফিকুর রহমান এবং মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।

মুসলিম ইন্সটিটিউট হলে সভায় নিহত আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।