সরকার মানবাধিকার লঙ্ঘন করছে: আহ্লে হাদিস আমীর
আহ্লে হাদিস আন্দোলন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত আমীর ড. মোহাম্মদ মোসলেহউদ্দিন রোববার বলেছেন, আহলে হাদিস সংগঠনের নিরাপরাধ নেতা কর্মীদের গ্রেপ্তার এবং অপদস্থ করে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে।
তিনি অভিযোগ করেন, আহ্লে হাদিস আন্দোলন সকল প্রকার জঙ্গি তৎপরতা, হত্যা এবং সন্ত্রাসী কর্মকান্ড বিরোধী কিন্তু এই সংগঠনের নেতা কর্মীদের ‘উদ্দেশ্য প্রণোদিত’ ভাবে গ্রেপ্তার করা হচ্ছে।
পাবনা জেলার ব্রজনাথপুর মসজিদ প্রাঙ্গনে সংগঠনের এক সভায় তিনি একথা বলেন।
