২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ধারাবাহিক বোমা বিস্ফোরণ সংঘটিত হওয়ায় চীনে তার সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার দেশে ফিরছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বুধবার পাঁচ দিনের সরকারি সফরে তিনি চীনে যান। ২১ আগস্ট তার দেশে ফেরার কথা ছিলো।

বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ কর্মসূচি শেষ করে শুক্রবার রাতে দেশে ফিরতে পারেন।

প্রধানমন্ত্রী চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের মাত্র দুই ঘন্টার মধ্যেই রাজধানীসহ ৬৩ জেলার বিভিন্নস্থানে প্রায় একই সময় বোমা বিস্ফোরণে কেঁপে উঠে বাংলাদেশ। মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায়ই এই হামলা সংঘটিত হয়।

বোমা হামলায় এক শিশুসহ দুইজন নিহত এবং দুই শতাধিক ব্যক্তি আহত হয়।