২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণ: ঢাকায় ১৫টি মামলা

ঢাকায় বুধবার একযোগে উপর্যুপরি বোমা হামলার ঘটনায় মহানগর পুলিশ বৃহস্পতিবার ১৫টি মামলা দায়ের করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 04:52 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এদিকে বোমা হামলার সাথে জড়িত সন্দেহে মিরপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে দুজনকে আটক করেছে।

বিমান বন্দর থানা পুলিশ বুধবার ৫৪ ধারায় যে পাঁচজনকে আটক করেছে, বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।

রমনা থানায় পাঁচটি, মতিঝিল ও কোতোয়ালি থানায় দু’টি করে এবং লালবাগ, পল্টন, বিমান বন্দর, মিরপুর, খিলক্ষেত ও ডেমরা থানায় একটি করে মোট ১৫টি মামলা দায়ের করা হয়েছে।