২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

ফেনীর ফুলগাজী উপজেলার গোসাইপুর গ্রামে সোমবার আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, সকালে শোক দিবসের সভা চলাকালে বিএনপি কর্মীরা হামলা চালায়। এতে আওয়ামী লীগ কর্মী সেলিম, বাশারসহ পাঁচজন আহত হয়।

অপরদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ কর্মীরা তাদের কর্মীদের ওপর হামলা করেছে।