২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে গণতন্ত্রী পার্টি নেতৃবৃন্দের মতবিনিময়

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সাথে মঙ্গলবার গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 10:31 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

দলের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইসলাম খানের নেতৃত্বে সভাপতি মন্ডলীর সদস্যগণ দেশের বিরাজমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন।

এসময় দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠায় বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার ব্যপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। জাতীয় স্বার্থে প্রণীত কর্মসূচীর ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার পক্ষে মত প্রকাশ করেন নেতৃবৃন্দ।

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, সাইফুদ্দিন খান, গিয়াসউদ্দিন হায়দার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।