২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী নদীতে ঝুলন্ত সেতু নির্মাণের পরামর্শ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্ণফুলী নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণের পরামর্শ দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এছাড়াও কমিটি নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এলাকা থেকে নৌবাহিনীর স্থাপনা স্থানান্তর এবং বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম স্টিল মিলকে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর রেস্ট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ সিরাজ একথা বলেন।

দুই দিনব্যাপি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম প্রত্যক্ষ এবং বন্দর ব্যবহারকারীসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জিএম সিরাজ বলেন, কর্ণফুলীতে পিলার সেতু বন্দরের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। ইতোমধ্যেই শাহ আমানত সেতুর কারণে বন্দরের নাব্যতা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, কমিটি বন্দরে অবৈধ লেনদেন রোধে সেখানে নগদ টাকা নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার কথা চিন্তা করছে।