যমুনা টিভির ফ্রিকোয়েন্সি ও লাইসেন্স দিতে হাইকোর্টের নির্দেশ
যমুনা টেলিভিশনকে ফ্রিকোয়েন্সি ও লাইসেন্স বরাদ্ধ করার জন্য সরকার এবং বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
যমুনা টেলিভিশনের দায়ের করা এক রিট আবেদনের ভিত্তিতে সোমবার হাইকোর্ট এ আদেশ দেন।
এর আগে যমুনা টেলিভিশন লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদন জানায়। কিন্তু সরকার আবেদনের নিষ্পত্তি না করে টেলিভিশনের সম্প্রচার প্রক্রিয়া বন্ধ করে দেয়।
সরকার ও বিটিআরসি’র আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে টেলিভিশন কর্তৃপক্ষ।
যমুনা টেলিভিশনের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার আহসানুল করিম ও ব্যারিস্টার ফাহীমুল হক। সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল এবং বিটিআরসি’র পক্ষে ছিলেন টি এইচ খান।
