অধিকাংশ নেতা নিজের ভাগ্য উন্নয়নের জন্যে রাজনীতি করেন : মান্নান ভূইয়া
বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আবদুল মান্নান ভূইয়া বলেছেন, অধিকাংশ নেতা নিজের ভাগ্য উন্নয়নের জন্যে রাজনীতি করেন। নিজের জন্যে নয়, দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্যে রাজনীতি করতে হবে।
শুক্রবার নরসিংদী শহরের বাজির মোড়ে প্রয়াত এমপি শামসুদ্দিন এছাক স্মরণে বিএনপির জেলা কমিটি আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন।
বিএনপির জেলা কমিটির সহ সভাপতি মেজবাহউদ্দিন ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. মঈন খান, সাবেক এমপি আবদুল আলী মৃধা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপির জেলা কমিটির সহ সভাপতি নুরুল ইসলাম কাঞ্চন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
সভায় আবদুল মান্নান ভূইয়া আরও বলেন, সামসুদ্দিন এছাক ছিলেন গরীব দুখী মানুষের নেতা। অসাম্প্রদায়িক এই নেতা অসংখ্য গুনের অধিকারী ছিলেন। তিনি গীতিকার, সুরকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও সুনাম কুঁিড়য়েছেন।
